নড়াইল জেলা জামায়াতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইনকে (৪৫) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকালে জেলা ডিবি পুলিশ জেলার লোহাগড়া পৌর সভার রাজুপুর গ্রামের বর্তমান বাড়ি থেকে একটি ওয়ান স্যুটার পিস্তলসহ তাকে আটক করে। তিনি উপজেলার কাশিপুর ইউপির চালিঘাট গ্রামের বাসিন্দা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার নামে উপজেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরো একটি মামলা হয়েছে।
