গাংনী- কুষ্টিয়া সড়কে যানবাহনে গণডাকাতি

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ২১:৫৯
জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া-মেহেরপুর সড়কের শুকুরকান্দি নামক স্থানে বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ অন্তত ১০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
শুক্রবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত এসব ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল এসব গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। এ সময় ডাকাতদলের হামলায় চালক ও যাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
 
এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে যাত্রী ও শ্রমিকরা।