প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১০:৫৪
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন।
 
দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।
 
এ বছর এইচএসসিতে পাসের হার ৬৯ দশমিক ৬০। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী।
 
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।