খুলনায় বাঘের চামড়াসহ আটক ৪

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১১:১৬
 
খুলনায় তিনটি বাঘের চামড়াসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি। 
 
আংটিয়ারা পুলিশ ফাঁড়ি সূত্রে জানানো হয়েছে, গভীর রাতে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় সেখান থেকে তিনটি বাঘের চামড়া উদ্ধার করা হয়।