প্রবাসে বাংলা বইমেলা আমাদের সংস্কৃতির মতুন মাত্রা। নিউইয়র্ক, লন্ডনের পর এবার টরন্টোতে হচ্ছে বইমেলা। যার টানে এখানে আসা। ‘কথা প্রকাশ’ এর প্রকাশক জসীমউদ্দিন ইত্তেফাককে এই কথা বলেন। বাংলাদেশ থেকে একমাত্র কথা প্রকাশই মেলায় অংশ নেয়।
শনিবার সকালে দিনব্যাপী এই মেলা উদ্বোধন করেন কবি হাবীবুল্লাহ সিরাজী।
তিনি ইত্তেফাককে বলেন, এই বইমেলা আরও সার্বজনীন হওয়া উচিত এবং কানাডা প্রবাসী খ্যাতিমান লেখকদের সম্পৃক্ত হওয়া দরকার। যা মেলাকে আরও গতিশীল এবং প্রাণবন্ত করে তুলবে।
‘নবম বাংলা বইমেলা কানাডা ২০১৫’-এ আরও যোগ দেন কবি আবু করিম এবং স্থানীয় লেখক-পাঠকরা।
