লক্ষ্মীপুরে লেগুনা চাপায় আবুল কালাম (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়াবেড়ী এলাকায় এই ঘটনা ঘটে। কালাম সদর উপজেলার ভবাণীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
ভবাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রণি জানান, সকালে কাজের উদ্দেশ্যে আবুল কালাম বাড়ি থেকে বের হয়। মিয়াবেড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় তোরাবগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী লেগুনা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় সকাল নয়টার দিকে কালাম যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবার হোসেন জানান, লাশ হাসপাতাল মর্গে রয়েছে। পালিয়ে যাওয়া লেগুনাটিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
