দুর্বৃত্তের হামলায় নিহত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার মধ্যরাতে নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুর সদরের টোনা ইউনিয়নের চলিশায় শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।
এসময় মা অপর্ণা চট্টোপধ্যায়, বাবা তারাপদ চট্টোপধ্যায় ও ছোট বোন জয়শ্রী চট্টোপধ্যায়সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এসময় পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রাত সোয়া ১০টায় নিলয়ের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে।
গত শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ঢাকার পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে ভাড়া বাসায় নিলয়ের ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
