জীবননগরে বিজিবি-বিএসএফ বৈঠক

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৩:৫২
 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্তের মাধবখালীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
পতাকা বৈঠকে বাংলাদেশ-ভারত উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে সর্ম্পক উন্নয়ন, বাংলাদেশ-ভারত উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, ভারত থেকে চোরাই পথে এদেশে মাদকদ্রব্য আসা বন্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে আলোচনা হয়।
 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বলেছেন, ধোপাখালী সীমান্তের ৭০/৩ এস পিলারের কাছে মাধবখালীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল হাই আল হাদী  বিজিবির পক্ষে নেতৃত্ব প্রদান করেন। ৪০ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতের সীমানগর ১১৩ ব্যাটালিয়নের মাটিয়ারী ক্যাম্প কমান্ডার এসআই এসবি রাম নেতৃত্ব প্রদান করেন।