ময়মনসিংহের নান্দাইলে অজ্ঞাতনামা (৫০) একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবাির সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রাম জীবনপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সকালে এলাকাবাসী ঐ গ্রামের আবুল মুনসুরের পুকুরে পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।
