আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২২

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৪:৩৯
আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। 
 
রবিবার আফগান কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে কুন্দুজ প্রদেশে হামলাটি চালানো হয়। জঙ্গিগোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে।
 
প্রাদেশিক গভর্নর হায়াতুল্লাহ আমিরি বলেছেন, শনিবার রাতে খান আবাদ জেলায় সরকারপন্থী বেসামরিক বাহিনী ও বেসামরিকদের এক আড্ডায় এক জঙ্গি হামলাটি চালিয়েছে। এতে বেসামরিক বাহিনীটির ১৯ সদস্য ও তিন বেসামরিক নিহত হয়েছেন।
 
সূত্র: আইএএনএস।