জেলার ইশ্বরদী উপজেলায় বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ স্থানীয় এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার লিটন ওরফে বান্দর লিটন এলাবার চিহ্নিত সন্ত্রাসী। তিনি শহরের গোকুলনগর এলাকার বাসিন্দা। লিটন অপহরণসহ ছয় মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।
