জেলার লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে ঘরজামাইকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আদরী বেগমকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ইতনা ইউপি’র ডিগ্রীর চর গ্রামের নজরুল কাজীর ছেলে বাবুল কাজীর (২৭) সঙ্গে পাশ্ববর্তী কুমারডাঙ্গা গ্রামের শাম ফকিরের মেয়ে আদরী খানমের দুই বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে চার মাস বয়সী ছেলে সন্তান আছে।
নিহতের মা চম্পা বেগম অভিযোগ করেন, শ্বশুরবাড়িতে থাকা নিয়ে সৃষ্ট কোন্দলের জের ধরে রবিবার ভোরের দিকে নিহতের স্ত্রী আদরী বেগম, শ্যালক সোহাগ ফকির, চাচাতো শ্যালক পিন্টু, শাশুড়ি রেখা বেগম ও নানি শাশুড়ি তসি বেগম অণ্ডকোষ চেপে বাবুল কাজীকে কৌশলে হত্যা করেছে। পরে লাশ রান্না ঘরে আড়ায় ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের বাম চোখে জখমের চিহ্ন রয়েছে।
