রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন, শাহ্ মখদুম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, মহানগর গোয়েন্দা শাখার এসআই রেজাউল ও মনির, কনস্টেবল শাহ্ আলম, মামুন ও ফারুক।
দায়িত্বে অবহেলার অভিযোগে আরএমপির কমিশনার মো. শামসুদ্দিন শনিবার রাতে গোয়েন্দা শাখার পাঁচজন এবং শাহ মখদুম থানার এক পুলিশ সদস্যকে প্রত্যাহারের এ আদেশ দেন।
আদেশে বলা হয়, এসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক ও নারী সংক্রান্ত অপরাধের গুরুতর অভিযোগ উঠেছে।
