উখিয়ায় ৪ মিয়ানমার নাগরিক আটক

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৯:৫৯
জেলার উখিয়া উপজেলায় চার মিয়ানমার নাগরিককে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এরা হলেন, মিয়ানমারের মংডুর বাসিন্দা ওমর আলীর ছেলে মো. ইদ্রিস (২৫), জহির আলমের স্ত্রী ইয়াসমিন আক্তার (৪০), জহির আলমের মেয়ে রুকাইদা বেগম (২৩) ও ছেলে নবি আলম (৬)
 
রবিবার সকাল ১১টার দিকে উপজেলাধীন চট্টগ্রাম-উখিয়া সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ওই চার মিয়ানমার নাগরিককে আটক করেছে। জানা গেছে, ওই চারজন ভিসা নিয়ে বাংলাদেশে আসে। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, অবৈধ অভিবাসী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।