রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে গণমাধ্যমকর্মীদের সংগঠন হিসেবে ‘রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি’র আত্মপ্রকাশ ঘটেছে। গত সোমবার বিকাল ৫টায় উপজেলার পৌরসদরস্থ অস্থায়ী কার্যালয়ে প্রবীণ সাংবাদিক মীর আসলামের সভাপতিত্বে আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় গাজী জয়নাল আবেদীন যুবায়ের’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নাছির উদ্দিন রকি, প্রদীপ শীল, নেজাম উদ্দিন রানা, এস.এম ইউসুফ উদ্দিন, এম. রমজান আলী, এম কামাল উদ্দিন, মো. হাবিবুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে প্রদীপ শীলকে সভাপতি, গাজী জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমানকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
