জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
আটক পানিরুল ইসলাম কালু (২৬) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মোহা. শফিকুল ইসলাম জানান, রবিবার বিকাল চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে সন্দেহবশত পানিরুলের দেহ তল্লাশি চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়।
