বিজ্ঞান ও কারিগরি ফলে উন্নতি

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২১:৪১
 
এবারের এইচএসসি পরীক্ষার গড় পাস ৬৯ দশমিক ৬০ শতাংশ হলেও বিজ্ঞানে পাস করেছে ৭৭ দশমিক ৬৬ শতাংশ। সাধারণ রেজাল্টের চেয়ে বিজ্ঞানের ছেলে-মেয়েদের ফলাফল অনেক ভাল।
 
এছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। এর মধ্যে বিজ্ঞানে অর্ধেকের বেশি ২৬ হাজার ৫৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। কারিগরি পরীক্ষা ফল এবার ভাল হয়েছে। কারিগরিতে এবার পাসের হার বেশি ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেশি।
 
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের মধ্যে একটি উদ্বেগের বিষয় ছিল বিজ্ঞানে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। তারা বিজ্ঞানে লেখাপড়া করতে চায় না, ভাল ফল করতে পারে না। এই অপবাদ কমেছে বলে তিনি জানান।