এইচএসসি পুনঃনিরীক্ষার আবেদন ১০ আগস্ট শুরু

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২২:১৭
 
 
এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না আসা এবং অনুত্তীর্ণ শিক্ষার্থীরা চ্যালেঞ্জ করে আবেদন করতে পারবেন ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত। আন্তঃশিক্ষা সমন্বয় সাব-কমিটি এসব তথ্য জানিয়েছে।
 
টেলিটক মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষার জন্য RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে।
 
প্রার্থীকে আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে। তবে যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা কেটে নেয়া হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় সাব-কমিটি।