শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:১০

সুনামগঞ্জে আলোচনা সভায় বক্তারা

 সুনামগঞ্জ প্রতিনিধি

আজকের শিশুরাই ভবিষ্যত্ বাংলাদেশের নেতৃত্ব দেবে, সুন্দর আগামী গড়বে। তাই শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার সকালে শিশু অধিকার নিয়ে কাজ করা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা গ্রহণ সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

সভায় জানানো হয়, এনসিটিএফ শিশুদের অধিকার নিয়ে ২০০৮ সাল থেকে সুনামগঞ্জে কাজ করছে। আয়োজক সংগঠনের সভাপতি শিশু শিক্ষার্থী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, অ্যাডভোকেট খলিল রহমান, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ বুরহান উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা অপূর্ব চিসিম প্রমুখ। পরে সংগঠনের বার্ষিক কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়।