নবজাতক নিতে অর্ধশত মা প্রার্থী!

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১০:১৪
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ফেলে যাওয়া নবজাতককে নিতে প্রার্থী হয়েছেন অর্ধশত মা। জন্মের পরই সেখানে নবজাতকটিকে ফেলে যায় কেউ।  
 
যাচাই-বাচাই শেষে রবিবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যস্থতায় পৌরসভা এলাকার তুলাতলী গ্রামের হোসনেয়ারা বেগমের কাছে সাময়িকভাবে লালন-পালনের জন্য হস্তান্তর করা হয় নবজাতকটিকে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সন্তান প্রসবের পর নবজাতককে হাসপাতালের পেছনে ফেলে পালিয়ে যায় কোনো এক মা। এরপর দত্তক নিতে অর্ধশতাধিক আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চাটিকে রবিবার বিকেলে পৌরসভার তুলাতলী গ্রামের প্রবাসী এমদাদ উল্যাহর নিঃসন্তান স্ত্রী হোসনেয়ারা বেগমের কাছে হস্তান্তর করে।