ফরিদপুরের মধুখালীতে মাইক্রোবাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালমা (৩০) ও রিফাত (৯)।
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাগাট গ্রামের ফরিদুল ইসলাম টুটুর স্ত্রী সালমা তার সন্তান নিয়ে ও একই গ্রামের সবুজ সেখের ছেলে রিফাত রাস্তা পার হচ্ছিল। এসময় মাগুরা অভিমুখী একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই রিফাত ও সালমা মারা যান।
