জনকণ্ঠের আদালত অবমাননা মামলার রায় ১৩ আগস্ট

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৩:০১
দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে জারিকৃত আদালত অবমাননার মামলার শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চ এই বিষয়ে রায় ঘোষণা করবে।
 
সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ এই দিন ধার্য করে।
 
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও জনকণ্ঠের পক্ষে অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন শুনানি করেন।
 
এর আগে আজ সকাল নয়টায় আদালতে হাজিরা দেন পত্রিকাটির সম্পাদক ও নির্বাহী সম্পাদক।
 
শুনানির একপর্যায়ে আদালত বলেন, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের নয়। তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি। তিনি একই সঙ্গে বিচারিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এই ধরনের কলাম লিখে প্রধান বিচারপতিকে হেয় করা মানে পুরো সুপ্রিম কোর্টকে হেয় করা।