কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৪:৪৭
 
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের প্রবেশ পথে গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।
 
ঘটনাস্থল থেকে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাটি দুইটি সাজোঁয়া যানকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে যানগুলোতে কে ছিল তা জানা যায়নি।
 
এর আগে গত সপ্তাহে হামলায় কাবুলে অন্তত ৫০ জন মারা গেছেন।