চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা বিস্ফোরণে আরাফাত (৫) নামে এক শিশু আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে পৌর এলাকার মরদানা গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে আরাফাত তার বাড়ির সামনে খেলা করচিল। এসময় হঠাত্ একটি বোমার বিস্ফোরণে আরাফাতের শিশুটির ডান হাতে একটি আঙ্গুল বিছিন্ন হয়ে যায় এবং শরীরের অন্যান্য অংশ ঝলসে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দাবি করেছেন, বর্তমান কমিশনার আঃ সালামের লোকজন সাবেক কমিশনার মোহাঃ সফিকুল ইসলাম পাসবানের চাচাতো ভাই আজমের র বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে আরাফাত আহত হন।
তবে কমিশনার আবদুস সালাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মজুদকৃত বোমা অসাবধানতার কারণে বিস্ফোরিত হয়ে শিশুটি আহত হয়েছে। আহত শিশুটিকে মুমূর্ষু অবস্থায় প্রথমে শিবগঞ্জ ও পরে রাজশাহী চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।
এই ব্যাপারে পুলিশের উপ-পরিদর্শক ওসমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আহত শিশুটিকে চিকিত্সার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
