শ্রীরামকৃষ্ণদেবের ১৮৪তম জন্মতিথি উত্সব শুরু আজ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:১৩

শ্রীরামকৃষ্ণদেবের ১৮৪তম জন্মতিথি উত্সব উদযাপন করবে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠান পালিত হবে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রাঙ্গণে। এ উপলক্ষে আজ বিকালে রামকৃষ্ণ মিশন উচ্চবিদ্যালয়ে ‘রামকৃষ্ণ-বিবেকানন্দের শিক্ষাদর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য। এছাড়া শুক্রবার বিকালে ‘শ্রীরামকৃষ্ণের সর্বজনীন ভাবাদর্শ’ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আলোচনা অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ। এছাড়া অনুষ্ঠানামালায় আজ দুপুরে রামায়ণ গান, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে পদাবলী কীর্তন ও সন্ধ্যায় সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে।  - প্রেস বিজ্ঞপ্তি