মেলান্দহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৭:১৬
জেলার মেলান্দহ উপজেলায় বজ্রপাতে হোসেন আলী (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হোসেন উপজেলার টুপকারচর গ্রামের সুরুজ বাঘার ছেলে।
 
সোমবার দুপুর আড়াইটার দিকে হোসেন বাড়ির পাশের নিজ ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।