সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের শয্যাপাশে ফিরোজ রশীদ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। ওবায়দুল কাদের সোমবার ওই হাসপাতালে পৌঁছালে সেখানে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ অন্যদের সঙ্গে ফিরোজ রশীদও উপস্থিত ছিলেন। এছাড়া ফিরোজ রশীদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সিঙ্গাপুরে চিকিত্সাধীন সহধর্মিণীকেও দেখতে হাসপাতাল যান।