উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষে কিশোর নিহত

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৭:৩৮
জেলার উখিয়া উপজেলায় বনভূমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে জয়নাল আবেদিন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলেন, রওশন আলী ছেলে কবির আহমদ (৫০), কবির আহমদের ছেলে মোহাম্মদ আলমগীর (১৮) ও কবির আহমদের স্ত্রী কুলছুমা খাতুন (৩৫)।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা বাগানের পাহাড় গ্রামে বিতর্কিত ওই জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় কিশোর জয়নালসহ চারজন গুরুতর আহত হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরেরমৃত্যু হয়।
 
এ ঘটনায় নিহতের বাবা কবির আহমদ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছে।
 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।