ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো. কবির হোসেন (সুজন), সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ, নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
গতকালের পর
জ্ঞানমূলক প্রশ্নের বিভিন্ন উপাদানের আলোকে উদ্দীপক তৈরি: বাংলাদেশ নদী মাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে ঢাকার আশেপাশে অনেক নদ-নদী রয়েছে। এই সব নদ-নদীর পানি দূষিত বললেই চলে। বিভিন্ন কল কারখানা ছাড়াও হাজারীবাগ এলাকার ট্যানারী থেকে দূষিত বর্জ্য নদ-নদীতে নির্গমনের ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এজন্য এলাকার মানুষ আন্দোলনে নেমেছে। সরকারের নিকট নানান দাবি জানাচ্ছে। তাই বাধ্য হয়ে পরিবেশ অধিদপ্তর তাদের বিরুদ্ধে মামলা করেছে। তাই ট্যানারী শিল্পের মালিকেরা সমস্যায় পড়েছে।
ক) ব্যবসায় পরিবেশ কী ?
খ) ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বলতে কি বুঝায় ?
গ) উপরের উদ্দীপকের এলাকায় কোন ধরণের পরিবেশ সমস্যার সৃষ্টি হয়েছে ? আলোচনা কর।
ঘ) উপরের উদ্দীপকে কোন ব্যবসায় পরিবেশের ক্ষমতা বলে পরিবেশ অধিদপ্তর ট্যানারী শিল্পের মালিকদের বিরুদ্ধে মামলা করতে পেরেছে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উদ্দীপকে ক নং প্রশ্নের উত্তর:- যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের অধীনে একটা এলাকা বা অঞ্চলের বা কোন নির্দিষ্ট ব্যবসায় খাত বা সামগ্রিক ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। (জ্ঞানমূলক)
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: কোন দেশের মানুষের আয়, সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, জনসম্পদ,অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদির উপর ভিত্তি করে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে সেই দেশের ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বলে। (জ্ঞানমূলক)
এই অর্থনৈতিক পরিবেশের উপাদান সমূূহ প্রতিটি দেশের উন্নয়নের সহায়ক শক্তি হিসাবে পরিগণিত হয়। কারণ জনগণের মাথাপিছূ আয় বেশি হলে সঞ্চয় ও মূলধন গঠনের হার বেশি হয় তেমনি জনগণের মাথাপিছু আয় কম হলে সঞ্চয় ও মূলধন গঠনের হার কম হয়। তাই দেশের মানুষকে মানব সম্পদ হিসাবে গড়তে পারলে অর্থনীতির ভিত মজবুত হয়। (অনুধাবনমূলক)
উদ্দীপকে গ নং প্রশ্নের উত্তর:- উপরের উদ্দীপকের এলাকায় প্রাকৃতিক পরিবেশের সমস্যার সৃষ্টি হয়েছে।(জ্ঞানমূূলক)
কোনো দেশের জলবায়ূ, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয় যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক বা ভৌগলিক পরিবেশ বলে। এই ভৌগলিক পরিবেশের উপাদানের পার্থক্যহেতু প্রত্যেক দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। (অনুধাবন মূলক)
উপরের উদ্দীপকে আলোকে বিভিন্ন কলকারখানার দূষিত বর্জ্য নির্গমনের ফলে পরিবেশের যে মারাত্মক বিপর্যয় ঘটেছে তার ইঙ্গিত রয়েছে। পাশাপাশি হাজারীবাগ এলাকার ট্যানারী থেকে দূষিত বর্জ্য নির্গমণের ফলে নদ নদীর পানি দূষিত হচ্ছে। আর নদ নদী হলো ভৌগলিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই বিভিন্ন কলকারখানা বিশেষ করে ট্যানারী শিল্প থেকে দূষিত বর্জ্য নির্গমনের ফলে হাজারীবাগ এলাকার প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। অর্থাত্ নদ নদীর পানি দূষিত হচ্ছে। তাই এই দুষিত বর্জ্য নির্গমন পরিহার করা উচিত। (প্রয়োগমূলক)
