বিএফইউজে ও ডিইউজের বিবৃতি
ইত্তেফাক রিপোর্ট
চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধ করে সাংবাদিক ও সংবাদকর্মীকে চাকরিহীন করার কর্তৃপক্ষের একতরফা ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে এ ঘোষণা প্রত্যাহার করে সাংবাদিকদের স্বপদে বহাল রাখার দাবি জানানো হয়।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে গণমাধ্যমটি যখন জনপ্রিয়তা অর্জন করছিল তখন বার্তা বিভাগ বন্ধ করে দেওয়ার ঘোষণা কর্মরত সাংবাদিকসহ দেশের সাংবাদিক সমাজকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
