নিখোঁজ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:১৪

ঢাকা উত্তর সিটির ৪২ নং ওয়ার্ডের (বেরাইদ) আলহাজ রহিমুল্লাহ মোল্লা দাখিল মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের নূরানী শাখার ছাত্র আবদুল রহমান ওরফে শান্ত (১০) নিখোঁজ। তার বাবার নাম দেলায়ার হোসেন মোল্লা। বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কালনী গ্রামের হাজীবাড়ি। শান্ত গত ১৫ ফেব্রুয়ারি অপরাহ্নে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে মাদরাসায় পৌঁছেনি। বাড়িতেও ফেরেনি। তার বাবা ২৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় জিডি করেছেন। কেউ শান্তর খোঁজ পেলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।