নওগাঁ অগ্রণী ব্যাংকের শাখায় এক গ্রাহকের তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রাহক ধান ব্যবসায়ী আবদুল মান্নান জানান, সাত লাখ টাকা নিয়ে তিনি ব্যাংকে যান। চার লাখ টাকা ব্যাংকের ২ নম্বর কাউন্টারে জমা দেওয়ার সময় পাশে দাঁড়ানো এক ব্যক্তি টাকা নিচে পড়ে গেছে বলে তার দৃষ্টি আকর্ষণ করে। এ সময় তিনি নিচে তাকিয়ে মেঝেতে পড়ে থাকা কয়েকটি একশ টাকার নোট কুড়িয়ে স্বাভাবিকভাবে দাঁড়াতেই দেখতে পান পাশে তার টাকার ব্যাগ নেই। তৎক্ষণাৎ ব্যাংকের মূল দরজার দিকে দৌঁড়ে গিয়ে তিনি কাউকে দেখতে পাননি। পরে বিষয়টি তিন ব্যাংকের কর্মকর্তাদের জানান।
এ ঘটনায় তিনি মামলা করেছেন।
নওগাঁ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর তিনি ব্যাংকে গিয়ে ধারণকৃত ভিডিওতে চোর চক্রের স্পষ্ট চেহারা দেখতে পেয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
