রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৯:৪৬
 
রাজধানীর ধানমন্ডি এলাকায় বিল্ডিংয়ের এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক মারা গেছেন। তার নাম রেজাউল করিম রাজু (৩০)। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
 
জানা গেছে, বিকালে রাজু ধানমন্ডির শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় তলায় বিল্ডিংয়ের বাইরে থেকে এসি মেরামত করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্ডিং থেকে নিচে পড়ে যান তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 
 
এ ব্যাপারে ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে থানা সূত্র জানিয়েছে।