রাজধানীর বারিধারা ও ডেমরায় অভিযান চালিয়ে ৬১ হাজার ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলেন- সাব্বির হোসেন (৪৭), শান্ত (২৫), মাসুদ খান (৩৮) ও কুদ্দুস শেখ (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উত্তরা সার্কেলের পরিদর্শক কামরুল ইসলাম জানান, সোমবার দুপুরে বারিধারার একটি বাড়িতে অভিযান চালিয়ে সাব্বির ও শান্তকে ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আরো একটি টিম রবিবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ মাসুদ খান (৩৮) ও কুদ্দুস শেখকে (৩৪) গ্রেফতার করা হয়।
