গাজীপুরে এক প্রবাসীর ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা ইসলামি ব্যাংকের শাখা থেকে টাকা তুলে কালিয়াকৈর যাওয়ার পথে প্রাইভেটকারে হামলা চালিয়ে ছিনতাইকারীরা ওই টাকা ছিনিয়ে নেয়।
সোমবার দুপুরে মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।কুয়েত প্রবাসী কালাম কালিয়াকৈরের রতনপুর গ্রামের বাসিন্দা।
তিনি জানান, ঘটনার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি থানায় অভিযোগ করেননি। সুস্থ্য হলে অভিযোগ করবেন।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, ‘টাকা ছিনতাইয়ের খবর শুনেছি। তবে কেউ অভিযোগ করেননি।’
