বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায় আজ মঙ্গলবার।
মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠনসহ মোট সাতটি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবে।
২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের পর যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে এটি একুশতম রায়।
দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আদালত গত ২৩ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিল। এরপর গত সপ্তাহে আদালত রায়ের জন্য ১১ অগাস্ট দিন ঠিক করে দেয়।
