সিরাজগঞ্জের তাড়াশে একটি বিল থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চর তরণীপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ঐ উপজেলার নাদো সৈয়দপুর গ্রামের আলতাফ হোসেন (৪০), তার মেয়ে অনিকা (১০) ও ছেলে নাফিউল (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে মেয়ে আনিকা ও ছেলে নাফিউলকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরতে যান আলতাফ। এরপর তারা আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন সোমবার বিকেল থেকে তাদের অনেক খোঁজাখুজি করেও পাননি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে চর তরণীপুর এলাকার বিলে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশগুলো উদ্ধার করে বাড়িতে নেয়া হয়েছে।
তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
