মাওয়া ঘাটে ৩ কোটি টাকার পোশাক জব্দ

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ০৯:৫৭
মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার সকালে শুল্ক গোয়েন্দা ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।
 
মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
 
কর্মকর্তারা বলেন, প্রায় তিন কোটি টাকা মূল্যের পণ্যগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে।
 
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ওই শাড়ি, থ্রি পিস ও কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।