নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার আইড়মারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রবিউল ইসলাম ও রাজু আহম্মেদ। নিহত রবিউল বড়াইগ্রামের রাজাপুর কলেজ পাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে এবং রাজু নাটোর সদরের তেবাড়িয়া এলাকার লোকমান হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, পণ্যবাহী একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে বনপাড়া যাওয়ার পথে আইড়মারি এলাকায় বিকল হয়ে যায়। চালকের দুই সহকারী রবিউল ও রাজু ট্রাকটি মেরামতের চেষ্টা করছিল। এসময় পেছন থেকে অপর একটি ট্রাক তাদের দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী বলেন, দুর্ঘটনার জন দায়ী ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
