কুমিল্লায় ৬৪ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৩:১১
 
কুমিল্লায় ৬৪ কেজি গাঁজাসহ হাসনা (৪০) নামের এক নারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য তিন লাখ ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।
 
জানা যায়, সোমবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী চড়ানল গ্রামের হুমায়ুনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ হুমায়ুনের স্ত্রী হাসনা বেগমকে আটক করা হয়।