চাঁদপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নুরুউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
আটক নুরুউদ্দিন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার আকতার কামালের ছেলে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসাআই খন্দকার ইসমাইল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সৌদিয়া পরিবহনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুরুউদ্দিনকে আটক করা হয়। এ সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় নুরুউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
