ঝিনাইদহে ট্রাকচাপায় কৃষক নিহত

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৫:১০
 
 
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চড়ুইবিলে ট্রাকচাপায় ফিরোজ আহমেদ (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফিরোজ শৈলকুপা উপজেলার যাদবপুর গ্রামের সনজের আলির ছেলে।
 
শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, নিহত ফিরোজ আহমেদ বাইসাইকেলযোগে সবজি নিয়ে চড়ুইবিল হাটে বিক্রির জন্য যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা  দিয়ে ফেলে দেয়। এরপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।