সখীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৬:০৪
টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গজারিয়া চৌরাস্তা গ্রামের ভ্যানচালক শাহিন মিয়ার শিশুপুত্র হিমেল (৯) বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় তরঙ্গ কোচিং সেন্টারের প্রথম শ্রেণির ছাত্র।
 
অন্যদিকে সোমবার বিকেলে উপজেলার কালমেঘা পাথারপাড়া গ্রামের মৃত আবুল হাশেমের মেয়ে রুনা (৯) পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় কালমেঘা পাথারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।