শালিখা উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৬:৩০
নাশকতার মামলায় জেলার শালিখা উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোজাফ্ফর হোসেনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত ।
 
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
 
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল অবরোধ চলাকালে ১৪ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার আড়পাড়া ব্রিজের কাছে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনাম ৩৫/৪০ জনকে আসামি করে শালিখা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। তদন্ত শেষে মোজাফফরের বিরুদ্ধে  আদালতে চার্জসিট দাখিল করা হয়।