বগুড়ায় বাসের চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৭:৩৪
 
শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নফের উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
 

জানা গেছে, শেরপুর থেকে জামাইল বাজারের দিকে ছেড়ে যাওয়া একটি মোটরসাইকেল ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর এলাকায় নফের উদ্দিনকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে মহাসড়কের ওপর পড়ে গেলে ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।