ফুলছড়িতে ট্রাক্টর চাপায় শ্রমিক নিহত

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৭:৫৩
 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল এলাকায় মালবোঝাই ট্রাক্টরের চাপায় আকা মিয়া (৩০) নামে এক রেল শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
 
নিহত আকা মিয়া উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ হরিনসিংহা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
 
ফুলছড়ি থানার ওসি আতিয়ার রহমান জানান, লোহার রড ও অ্যাঙ্গেল বোঝাই একটি ট্রাক্টরের ওপরে বসে ৫/৬ জন রেল শ্রমিক কালির বাজার থেকে ত্রিমোহনী যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে রড ও অ্যাঙ্গেলের নিচে শ্রমিকরা চাপা পড়েন।  এতে  ঘটনাস্থলেই আকা মিয়া (৩০) মারা যান।