খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা খারিজ

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ২১:১৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।
 
মঙ্গলবার বিকেল পাঁচটায় জেলা জজ আদালতের বিচারক এইচ এম হুমায়ুন কবির মামলাটি খারিজ করে দেন।
 
এর আগে সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের অভিযোগ তুলে বরিশাল বিএম কলেজের ছাত্র কর্ম পরিষদের ভিপি মঈন তুষার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।