বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করে শরণখোলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আছর নামাজের পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ মির্জাপুরে উচ্ছেদ অভিযান, শত কোটি টাকার জমি উদ্ধার
মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, আলহাজ এম সাইফুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকনসহ যুবলীগ, ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।
ইত্তেফাক/নূহু
