এল ক্ল্যাসিকোর তারিখ পরির্বতন

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৮:০০
 
বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার আসন্ন মৌসুমে অনুষ্ঠিতব্য দুটি এল ক্ল্যাসিকোর তারিখই পরিবর্তন করা হয়েছে।
 
প্রথম সূচি অনুযায়ী দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ম্যাচটি সানতিয়াগো বার্নাব্যুতে ৭/৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচী অনুযায়ী তা পিছিয়ে আন্তর্জাতিক বিরতির পরে দুই সপ্তাহ পরে ২১ অথবা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। একইভাবে ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে এপ্রিলের ৯/১০ তারিখে অনুষ্ঠিত ম্যাচটি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। কোপা ডেল রের রাউন্ড পর্বের ম্যাচগুলো এবার কিছুটা আগেভাগেই শুরু হচ্ছে। এছাড়াও বার্সেলোনার ক্লাব বিশ্বকাপের অংশগ্রহণের কারণে তারিখের এই পরিবর্তন বলে লা লিগা সূত্রে জানা গেছে। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া কোপা ডেল রের মিডউইক সূচি বাতিল করা হয়েছে।
 

পূর্ব সূচী অনুযায়ী আগামী বছরের ২২ মে লা লিগা মৌসুম শেষ হওয়ার কথা থাকলেও এখন তা এক সপ্তাহ পরে শেষ হচ্ছে। সে কারণেই কোপা ডেল রের ফাইনাল ৭ মে অনুষ্ঠিত হবে। আগামী ২১ আগস্ট থেকে এবারের লা লিগা মৌসুম শুরু হচ্ছে।