সুজানগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৫:০৯
 
পাবনার সুজানগরে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার দুলাই ইউনিয়ের বিল বর্ধনখালীর পার্শ্ববর্তী মূলাডাঙ্গী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতদের বয়স আনুমানিক ২৫ বছর।
 
থানা পুলিশ জানায়, দুপুরে এলাকাবাসী মাঠে কাজ করতে গিয়ে ধানের খড় দিয়ে মোড়ানো অবস্থায় ঐ যুবকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
ধারণা করা হচ্ছে,  ১০/১২দিন আগে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে ঐ স্থানে ফেলে রেখে যেতে পারে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।